‘মুসল্লিদের সংঘবদ্ধ করে’ পূজামণ্ডপে হামলাচেষ্টার স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ অক্টোবর ২০২১, ২১:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২১:৪৭

চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় গ্রেফতার হাবিবুল্লাহ মিজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তিনি জবানবন্দি দেন।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেএম সেন হলে হামলার ঘটনায় গ্রেফতার সাত জনকে আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছি। রিমান্ড শেষে আজ তাদের আদালতে তোলা হলে হাবিবুল্লাহ মিজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিজান জানিয়েছেন, পরিকল্পিতভাবে তারা এ ঘটনাটি ঘটিয়েছেন। সাধারণ মুসল্লিদের সংঘবদ্ধ করে এরপর জেএম সেন হলে হামলার চেষ্টা চালায়।’

কুমিল্লার ঘটনার জের ধরে গত ১৬ অক্টোবর দুপুরে জুমার নামাজের পর একটি মিছিল থেকে ঐতিহাসিক জেএম সেন হলের পূজামণ্ডপের গেটে হামলা চালায়। হলের গেটের ব্যানার ও কাপড় ছেঁড়ার পাশাপাশি ওই দিন মিছিল সহকারে আসা যুবকরা মণ্ডপে ঢিল ছোড়ে। পরে এ ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলা অজ্ঞাতনামা আরও অন্তত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এই মামলায় ইতোমধ্যে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত যুব পরিষদের ১০ জনকে গ্রেফতার করা হয়। পরদিন তাদের আদালতে তোলা হলে সাত জনকে এক দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত।

রিমান্ডে যাওয়া সাত জন হলেন- যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. নাছির, সদস্য সচিব মিজানুর রহমান, বায়েজিদ থানার আহ্বায়ক মো. রাসেল, কর্মী ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান, ইমন ও ইমরান হোসেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান