এখন জামায়াতের অস্তিত্ব বলতে কিছু নেই: গয়েশ্বর

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ২২:০৯আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:০৯

এখন জামায়াতের অস্তিত্ব বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘সরকার পতন আন্দোলনের একটি রব চারদিকে আছে। জাতীয় ঐক্যের মিছিল যেকোনও সময় একত্রিত হবে। যেকোনও সময় নিশিরাতের সরকার টিকে থাকতে পারবে না। এই আশঙ্কাবোধ থেকে ধর্মীয় সংখ্যালঘুদের দুর্বল ভেবে, তাদের ওপর আক্রমণ করে একটি আতঙ্ক সৃষ্টি করা এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে নিঃস্ব করে আজীবন রাজত্ব করতে চায়। এসব ঘটনায় বিএনপি-জামায়াতকে দোষারোপ করলেও জামায়াতকে তো খুঁজেই পাওয়া যায় না। দিনেও না, রাতেও খুঁজে পাওয়া যায় না। এখন জামায়াতের অস্তিত্ব বলতে কিছু নেই।’

শনিবার (২২ অক্টোবর) দুপুরে কুমিল্লার শহরে নগরীর ক্ষতিগ্রস্ত কাপড়িয়াপট্টি চাঁন্দমনি রক্ষাকারী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘হিন্দু-মুসলিম নয়, মূলত সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে অনাগ্রহী। কারণ সরকারের জনপ্রিয়তা এবং দায়বদ্ধতা নেই। তবে বিএনপির দায়বদ্ধতা আছে বিধায় সবসময় জনগণের পাশে থাকে। শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় আওয়ামী লীগ। না হলে কুমিল্লার ঘটনায় সারা দেশে এক সপ্তাহের তাণ্ডবে হাজারও ঘটনা ঘটেছে। সরকার আন্তরিক হলে এতো ঘটনা ঘটতো না।’

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের