স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর মারা গেলেন স্ত্রী 

কুমিল্লা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ০৮:৪৭আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৮:৪৭

কুমিল্লার লাকসামে স্বামী মৃত্যুর ১৫ মিনিটের মধ্যে স্ত্রীও মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনা রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম পৌরসভার শ্রীপুর গ্রামে ঘটে।

লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীপুর গ্রামের মরহুম নোয়াব আলীর বড় ছেলে মো. শাহজাহান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ সময় কান্নাকাটির একপর্যায়ে ৬টা ৪৫ মিনিটে তার স্ত্রী কোহিনুর বেগমও (৪৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান তিনি।

কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ আরও বলেন, সোমবার সকাল ১১টায় দুই জনের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। তার দুই ছেলে দেশের বাইরে থাকেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের