চৌমুহনীতে হামলা: বিএনপি নেতাসহ গ্রেফতার ৮

নোয়াখালী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ১৪:০৩আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৪:০৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পূজামণ্ডপ, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও আট জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো—সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন (৩৩), চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন নিশান (২০), একই ওয়ার্ডের মো. রনি (২০), চৌমুহনী পৌরসভার মীরওয়ারিশ গ্রামের বিএনপির সমর্থক মো. ইউসুফ (৩০), চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামান (৫০), সোনাইমুড়ী উপজেলার রবিউল হোসেন ওরফে রনি (৩২), লক্ষ্মীপুর সদর উপজেলার সাহেদুল ইসলাম (২২) ও হাতিয়া উপজেলার হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু (৪২)।

শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ইমরান হোসেন নিশান নামের একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, হামলার দিন চৌমুহনী ব্যাংক রোডের রাম ঠাকুর মন্দির থেকে এক লাখ ৩৫ হাজার টাকা লুট করে ভাগ-বাটোয়ারা করে নেয়। নিশান ভাগে পায় ৮ হাজার টাকা। এর মধ্যে পাঁচ হাজার ৫০০ টাকা খরচ করে। বাকি আড়াই হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। তাদেরকে আজ নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে হামলার ঘটনায় ঘটনায় গ্রেফতারকৃত ১০ জনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। তাদের মধ্যে আজ আলী আজগর, নুরুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম জীবনের রিমান্ডের শুনানি হবে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম