সিনহা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও ১৪ জন

কক্সবাজার প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ১৫:৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫:৫৯

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ঠ দফায় দ্বিতীয় দিনে আরও ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মোট ৫৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন আদালত। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

মঙ্গলবার সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা হলেন– গ্রামীণফোন মোবাইল অপারেটর কোম্পানি কর্মকর্তা মো. আহসানুল হক, রবি মোবাইল ফোন অপারেটর কর্মকর্তা সৈকত আহমেদ শিপলু, সিআইডির রাসায়নিক পরীক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পিংকু পোদ্দা, কনস্টেবল শওকত হোসেন, এসআই বাবুল মিয়া, রাসেদুল হাসান, মো. হাসেম, এপিবিএনের এসআই মুছা, আবদুল জলিল, আবদুল্লাহ আল হাসান, এএসআই মামুন মিয়া, এসআই নাজমুল হাসান ও সুমন কান্তি।

এর আগে সকাল ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। পরে মেজর অব. সিনহার মরদেহ থেকে উদ্ধার করা গুলি এবং জব্দ করা বিভিন্ন মালামালের রাসায়নিক পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মঙ্গলবার মেজর (অব.) সিনহা হত্যা মামলার ষষ্ঠ দফায় দ্বিতীয় দিনে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

সকালে মামলার ৪৪নং সাক্ষীর মধ্য দিয়ে শুরু হয়ে ৫৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান।

/এমএএ/
সম্পর্কিত
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়‘পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ’
মেজর সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ
রায় দ্রুত কার্যকর চান মেজর সিনহার বোন
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী