চৌমুহনীতে পূজামণ্ডপ ভাঙচুর: জেলা যুবদল সভাপতিসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ২২:৩৪আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:৩৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পূজামণ্ডপে হামলার ঘটনায় জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার অন্য দুই জন হলেন, উপজেলার চৌমুহনী পৌরসভার দক্ষিণ পূর্ব হাজিপুর গ্রামের শফিকুল ইসলাম সুজন ও মধ্য হাজিপুর গ্রামের রাজু রহমান।

পুলিশ সুপার জানান, গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটির নানুয়ার চরে অভিযান চালিয়ে মঞ্জুরুল আজিম সুমনকে গ্রেফতার করে। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে বুধবার সন্ধ্যায় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

তিনি জানান, এর আগে সাম্প্রদায়িক হামলার মামলায় গ্রেফতার দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মঞ্জুরুল আজিম সুমনের নাম উঠে আসে। এ ছাড়াও সুমন আরও তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করবে পুলিশ।

চৌমুহনী মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় দায়ের করা তিনটি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, সুষ্ঠু ও নিবিড় তদন্তের স্বার্থে আরও কিছু মামলা পর্যায়ক্রমে সিআইডি ও পিবিআইতে হস্তান্তর করা হবে।

মো. শহীদুল ইসলাম জানান, জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় এ পর্যন্ত ২৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এজাহারনামীয় ৯৪ জন ও সন্দেহভাজন ১১৮ জন। বেগমগঞ্জ মডেল থানার ১৪ মামলায় গ্রেফতার মোট ১৩৬ জন। এর মধ্যে এজাহারনামীয় ৬৪ জন ও সন্দেহভাজন ৭২ জন। তাদের মধ্যে ছয় জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ১১ জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে আছেন।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান