সমিতি খুলে টাকা আত্মসাৎ, সাবেক হেফাজত নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ অক্টোবর ২০২১, ২১:১৫আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২১:১৫

সমবায় সমিতি খুলে গ্রাহকের সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের ঘটনায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সলিমুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীর আইনজীবী শেখ আল জাবেদ এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৮ সালে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় এহসান সোসাইটি নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের নামে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সলিমুল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। সলিমুল্লাহসহ পাঁচ জন আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বাকি চার জনের জামিন মঞ্জুর করেন।

সলিমুল্লাহ হেফাজতের প্রতিষ্ঠাতা প্রয়াত আমির আল্লামা শফীপন্থী হিসেবে পরিচিত। তিনি ফটিকছড়ির ফারুকিয়া মাদ্রাসার পরিচালক ছিলেন। 

মামলার অপর আসামিরা হলেন- মো. মুবিন বিন হাসান, মাওলানা জাবের হোসাইন, কাজি রবিউল ইসলাম, মুফতি জোনাইন আলী, মুফতি আমিনুল হক, মো. আসহাব মিয়া, মাওলানা শহিদুল্লাহ, ফরিদ আহম্মদ প্রকাশ বোট ফরিদ, মো. হাবিব উল্লাহ ও নুরুল আলম নুরু।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী