কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৩

নোয়াখালী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১৩:১৫আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩:২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে।

দুর্ঘটনায় আহত শিমুল সূত্রধর (১৮) রবিবার (৩১ অক্টোবর) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান। শিমুল উপজেলার সিরাজপুর ইউনিয়নের সাহাজাদপুর গ্রামের পরিমল সূত্রধরের ছেলে। 

গতকাল বিকাল পৌনে ৩টার দিকে বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার সিরাজপুর ইউনিয়নের সাহাজাদপুর গ্রামের বড় মিস্ত্রি বাড়ির মরিয়াল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৪৫) ও একই বাড়ির কান্তি সূত্রধরের মেয়ে চন্দনা রাণী সূত্রধর (২১) মারা যান। আহত হন শিমুলসহ তিন জন।

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২

কাভার্ডভ্যান চালক মো. মাসুম ভূঁইয়াকে (২৯) গ্রেফতার করা হয়েছে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. ইউসুফের ছেলে। এ ঘটনায় সড়ক আইনে অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আহত বাকি দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিমুলের মৃত্যু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী