শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে পাঠ্যবই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ১৪:১৬আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৪:১৬

ভুল-ভ্রান্তি শুধরে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, নতুন বছরে সঠিক সময়েই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হবে। করোনাকালে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বইয়ে যেন ভুল-ভ্রান্তি না থাকে। এরপরেও কোথাও যদি কোনও অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, অবশ্যই তা সংশোধন করা হবে।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরতলীর বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, পাঠ্যবইয়ের কিছু ভুল নিয়ে অতিসম্প্রতি একটি মামলা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি একগুচ্ছ শব্দের কথা বলেছেন, তবে যেটা ব্যবহার করা হয়েছে সেটাও যে খুব ভুল তা নয়। তারপরেও সংশোধনের সুযোগ থাকলে সেগুলো সংশোধন করা হবে।

দীপু মনি আরও বলেন, বিএনপি এক দিকে বলছে নির্বাচনে অংশ নেবে না। আবার স্থানীয় নির্বাচনগুলোতে সব জায়গায় দেখছি তাদের কেউ না কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি বিএনপির জন্য নতুন কিছু নয়। বিএনপি সব সময়ই মুখে একটা বলে, আর কাজে অন্যটা করে। কাজেই এতে আমি বিস্মিত হওয়ার কিছু দেখছি না। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতিসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ দলীয় নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি