ফের হাসপাতালে হেফাজতের আমির, চলছে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ নভেম্বর ২০২১, ১৯:৩৫আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯:৩৯

শারীরিক অসুস্থতার কারণে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারীরিক দুর্বলতা অনুভব করায় আজ দুপুরে ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ন্যাশনাল হাসপাতালের ৪০৪ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আগামীকাল চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসবেন, এরপর ওনার চিকিৎসা শুরু করা হবে।’

এর আগে, ২৫ অক্টোবর বিকালে বার্ধক্যজনিত জটিলতা নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট সেবা ক্লিনিকে ভর্তি হন। সেখানে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার এক সপ্তাহ না যেতেই আবারও হাসপাতালে ভর্তি হলেন।

চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। তার জানাজায় মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সংগঠনটির নতুন আমির ঘোষণা করা হয়। এরপর থেকে দায়িত্ব পালন করছেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী