কক্সবাজারের গুলিবিদ্ধ শ্রমিক লীগ সভাপতির মৃত্যু, সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি 
০৭ নভেম্বর ২০২১, ১৪:৫৮আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪:৫৮

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবরে তার অনুসারীরা ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন।

জানা যায়, গত শুক্রবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডে তার ছোটভাই কুদরত উল্লাহ সিকদারের অফিসে সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি। এ সময় জহিরুল ইসলাম ছাড়াও তার ছোটভাই ঝিলংজা ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহ সিকদারসহ আরও তিন জন গুলিবিদ্ধ হন। 

শুক্রবার রাতেই জহিরুল ইসলাম ও কুদরত উল্লাহ সিকদারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনির উল গিয়াস বলেন, চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম রবিবার দুপুরে মারা গেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ বা মামলা করা হয়নি।
 
এদিকে জহিরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেছেন। এছাড়া সড়কে যান চলাচলও বন্ধ করে দেন তারা। 

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি