সাঁতরে মিয়ানমারে পালানো ২ জনের ব্যাগে মিললো ৭০ হাজার ইয়াবা

টেকনাফ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৭:২৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:৩৫

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে প্রবেশকালে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, ‘রবিবার (৭ নভেম্বর) রাতে গোপন সংবাদে জানা গেছে, টেকনাফের জাদিতলা কামালের জোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির বিশেষ টহলদল দ্রুত ওই এলাকায় পৌঁছে নজু মেম্বারের মাছের প্রজেক্ট ও ঝাউ বাগানে কৌশলগত অবস্থান করেন।’ 

তিনি বলেন, ‘পরবর্তী সময়ে টহলদল নাফ নদ পার হয়ে দুই দুষ্কৃতিকারীকে একটি ব্যাগ কাঁধে নিয়ে মাছের প্রজেক্টের দিকে আসতে দেখে। দেখা মাত্রই তাদের চ্যালেঞ্জ করলে তারা একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে নাফ নদে ডুব দিয়ে সাঁতরে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।’

পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জব্দ ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলেছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী