স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, আসামির ১০ বছরের কারাদণ্ড ৫ লাখ টাকা জরিমানা

রাঙামাটি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৮:৪৪আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৮:৪৪

রাঙামাটিতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় আসামি মো. আবুল হোসেনকে (৪০) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়া পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম. ইসমাইল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল হোসেন পেশায় একজন নির্মাণশ্রমিক। বর্তমানে রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ ডিসেম্বর রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকার একটি বাসায় বাথরুমের দরজা পরিবর্তন করতে যান আসামি। সেখানে মামলার বাদীর দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা করেন আবুল হোসেন।

পরে ভুক্তভোগীর চিৎকারে বাদীর ভগ্নিপতি এগিয়ে এলে আবুল হোসেন পালানোর চেষ্টা করেন। তখন মাস্টার তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। পরবর্তী সময়ে মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রায়ে সন্তোষ প্রকার করে বলেন, ‘২০২০ সালের
ধর্ষণচেষ্টার একটি মামলায় এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ রায়ের ফলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কমে আসবে।’

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী