ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট, যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১৬:১০আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯:৪৭

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ। বুধবার (১০ নভেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই যুবক নাসিরনগর উপজেলা বুড়িশ্বর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত ২৫ অক্টোবর নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ এক জনসভা করে। ওই জনসভায় কোরআন তেলাওয়াতের পর কেন গীতা পাঠ করা হলো- এ নিয়ে ওই যুবক নিজের আইডি থেকে একটি আপত্তিকর পোস্ট দেন। পরে এ নিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি কুমিল্লা শহরে ফুটপাতে হকার হিসেবে ক্ষুদ্র ব্যবসা করেন। এ ছাড়া নিজ নাম ব্যবহার করা ফেসবুক আইডি থেকে প্রায়শই অন্য ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে উসকানিমূলক এবং আঘাত করে পোস্ট দিয়ে আসছিলেন তিনি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় শৃঙ্খলাবিরোধী ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ফেসবুকে এমন কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য সবার প্রতি আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের