রামগতিতে ভোট শুরুর আগেই সংঘর্ষ, আহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১১:০৬আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১১:০৯

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কেন্দ্র দখলে নিতে হামলা ও গোলাগুলির ঘটনায় দুই জন আহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের পূর্ব বয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় আজাদ উদ্দিন ও ধারালো অস্ত্রের কোপে আহত জাফর আলীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদ মেম্বার প্রার্থী আবদুর রব বেপারীর (মোরগ) ভগ্নিপতি ও আহত জাফর তার ভাগিনা। তারা চরগাজীর বয়ারচর গ্রামের বাসিন্দা। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলেই আছি। কী কারণে ঘটনাটি ঘটেছে বা কারা ঘটিয়েছে তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী ও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের নির্বাচনে আজ সকাল থেকে চরগাজি ছাড়াও কমলনগরের চরকাদিরা, চরলরেন্স, চরমার্টিন ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি