সীতাকুণ্ডে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ নভেম্বর ২০২১, ১৫:২৪আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন—মহি উদ্দিন, জাফর উদ্দিন, নুর উদ্দিন, লিটন ও সালা উদ্দিন। তারা মেম্বার প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরীর লোক। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই পক্ষের সংঘর্ষের পর ওই কেন্দ্রে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে, এক মেম্বার প্রার্থী কেন্দ্র দখল করতে আসে। এ সময় পুলিশ বাঁধা দিলে ওই প্রার্থীর সমর্থকরা হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলা ট্রিবিউনকে জানান, তিন নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী লোকজন নিয়ে কেন্দ্র দখলে আসলে পুলিশ বাঁধা দেয়। এ সময় তার লোকজনের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেননি তিনি।

সেলিম উদ্দিন চৌধুরী বলেন, তার প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী (সিলিং ফ্যান প্রতীক) মাজহারুল ইসলাম চৌধুরীর লোকজন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর যোগসাজশে কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছিলো। এর প্রতিবাদ করায় ওই প্রার্থীর লোকজন হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের সামনে তাদের গুলি করা শুরু করে। এতে তার সাত কর্মী-সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। আরও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সেলিম উদ্দিন চৌধুরী নিজেও আহত হয়েছেন বলে জানান।

/এসএইচ/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের