কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো আরও একজনের

কুমিল্লা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২১, ১৭:৪৮আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৭:৫১

কুমিল্লার মেঘনা উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতায় আরেক যুবক নিহত হয়েছেন। উপজেলার ভাওরখোলা ইউনিয়নের খিরারচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতায় সানাউল্লাহ ডালি নামের ওই যুবক নিহত হন। সানাউল্লাহ স্থানীয় মোজাফফর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আফজাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার (১১ নভেম্বর) মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের খিরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের এক পর্যায়ে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সহিংসতায় সানাউল্লাহ আহত হন। পরবর্তী সময়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

এর আগে, মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলায় শাওন নামের আরেক যুবক নিহত হন। এ নিয়ে কুমিল্লায় নির্বাচনি পৃথক সহিংসতায় মোট দুই জনের প্রাণ গেছে। দুপুরে মানিকারচর ইউনিয়নে নৌকার প্রার্থী জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে শাওনসহ ৮-১০ জন আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় মোবারক হোসেনের ছেলে শাওন মারা যান।

মেঘনা উপজেলার ৯ ইউনিয়নের বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এর মধ্যে চালিভাঙ্গা, ভাওরখোলা ও মানিকারচর ইউনিয়নে পৃথক সহিংসতায় প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের