ভোরে ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮:১৯

ভোরে ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। শনিবার (১৩ নভেম্বর) ভোর ৬টায় কক্সবাজার উপজেলার পূর্ববড় ভেওলার চরপাড়ায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি মো. ওসমান গণি জানান, উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়া গ্রামের রুহুল কাদের (৫৫) ফজরের নামাজ শেষ করে ছেলে শহীদুল ইসলামকে বিলে পাকাধান কাটতে যেতে ঘুম থেকে ডাকেন। এতে রেগে যান ছেলে শহীদ। পরে তর্কাতর্কিতে জড়িয়ে যান বাবা-ছেলে। এক পর্যায়ে ছেলে শহীদ বাবা রুহুল কাদেরকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে প্রতিবেশীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজারর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, নিহত রুহুল কাদের সাবেক ইউপি মেম্বার মরহুম হাজী জামালের ছেলে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম