নৌপথ চালু, লঞ্চে যাতায়াত করা যাবে ঢাকা-লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ১৮:২৬আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯:০২

লক্ষ্মীপুর জেলাবাসীর বহু প্রতীক্ষিত ঢাকা-সদরঘাট নৌপথ চালু হয়েছে। লঞ্চ চলাচল উদ্বোধনের মধ্য দিয়ে সোমবার দুপুর আড়াইটা থেকে এই নতুন নৌপথ চালু হয়। বিআইডব্লিউটিএ’র নৌ-ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ঢাকার সদরঘাট টার্মিনালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এমভি প্রিন্স অব রাসেল-৩ নামে লঞ্চটি প্রতিদিন দুপুর আড়াইটায় ঢাকার সদরঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাটের উদ্দেশে ছেড়ে যাবে। লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে সকাল সাড়ে ৬টায়। লক্ষ্মীপুর থেকে ঢাকার ভাড়া সাধারণ ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ৮০০ টাকা, ডাবল কেবিন এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণ দীর্ঘ সময় থেকে এই নৌপথের দাবি জানিয়ে আসছিলেন। প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলেন তারা। প্রধানমন্ত্রী ২০১৭ সালে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটকে নৌ-বন্দর ঘোষণা করেছেন। সেই অনুযায়ী নৌপথের জন্য মেঘনা নদী ড্রেজিং করা হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক