টিকা দিয়ে টাকা নেওয়া স্বাস্থ্যকর্মীর বদলি, বেতন বন্ধ

নোয়াখালী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ১৯:৫৪আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২১:৪৩

নোয়াখালীর সুবর্ণচরে টিকা দেওয়ার বিনিময়ে গ্রহীতাদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। সোমবার (১৫ নভেম্বর) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাট এলাকার রেড ক্রিসেন্ট উচ্চবিদ্যালয় টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মী মহিব উল্লাহকে তাৎক্ষণিকভাবে হাতিয়া উপজেলার ভাসানচরে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তিনি সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার বা টিকাবাহক হিসেবে কর্মরত ছিলেন।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার আড়াইটা পর্যন্ত ওই টিকাদান কেন্দ্রে ১২৬ শিশুকে টিকা দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে টিকা দেওয়ার অভিযোগ ওঠায় হাসপাতালের কনসালটেন্ট ডা. মাসুম বিল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ডা. মাসুম বিল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’

অভিযুক্ত মহিব উল্লাহ বলেন, ‘আজকে একটা ঝামেলা হয়ে গেছে। আমি টাকার জন্য কাউকে চাপাচাপি করিনি। মানুষ টাকা দিতে চাইলে আমি নিই। এক নারী নাকি অভিযোগ করেছে। আমি কিছুই বুঝতেছি না।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইপিআই পোর্টার মহিব উল্লাহর বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। শাস্তিস্বরূপ তাকে হাতিয়া উপজেলার ভাসানচরে বদলি করে সাময়িকভাবে বেতনভাতা বন্ধ করে জেলা সিভিল সার্জন কার্যালয় বরাবর চিঠি পাঠানো হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের