সিনহা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ 

কক্সবাজার প্রতিনিধি 
১৭ নভেম্বর ২০২১, ১১:৪০আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১:৪০

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে চলছে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফার সাক্ষ্যগ্রহণ। বুধবার (১৭ নভেম্বর) তৃতীয় দিনে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্য নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনে তদন্ত কর্মকর্তার দেওয়া সাক্ষ্যগ্রহণ ও জেরা অসমাপ্ত ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন তদন্ত কর্মকর্তা। তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আজ আদালতের কার্যক্রম শুরু হয়। মূল তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন। এর আগের দিন অপর গুরুত্বপূর্ণ সাক্ষী সহকারী পুলিশ সুপার মো. জামিনুল হকের জেরা শেষ হয়। মামলায় এ পর্যন্ত ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। 

এরআগে, সকালে সাবেক ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন