ওজন মাপার ত্রুটিপূর্ণ সরঞ্জামের বিরুদ্ধে তল্লাশি চালাতে ওসিদের নির্দেশ

রাঙামাটি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ২০:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২০:৫৬

ওজন মাপার ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ও বাটখারা ব্যবহারকারীদের বিরুদ্ধে বিনা পরোয়ানায় তল্লাশি চালাতে থানার ওসিদের নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক অফিস আদেশে এ নির্দেশ দেন। একইসঙ্গে দোষীদের আইনের আওতায় আনারও পরামর্শ দেওয়া হয়।

আদেশে বলা হয়, ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপক সরঞ্জাম বা বাটখারা ব্যবহার ভোক্তাদের জন্য একটি সাধারণ সমস্যা। এসব ব্যবহার বাংলাদেশের আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। ত্রুটিপূর্ণ ওজন মাপার সরঞ্জাম, বাটখারা ও অন্যান্য যন্ত্রপাতি পরিদর্শন এবং বিনা পরোয়ানায় তল্লাশির জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের ক্ষমতা দেওয়া হয়েছে। এসব ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের দায়ে এক বছর কারাদণ্ড, জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

রাঙামাটি চিফ জুডিশিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ দত্ত বলেন, ‘ত্রুটিপূর্ণ ওজন মাপার সরঞ্জামাদি ও বাটখারা সংক্রান্ত তল্লাশি পরিচালনায় এক অফিস আদেশে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম