মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭:৩১

মিছিল করতে করতে কর্মী সমাবেশে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কৌশিক আহমেদ। পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। কৌশিক আহমেদ (৩৫) লালমাই পেরুল উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তার বাড়ি উপজেলার উৎসবপদুয়া গ্রামে।

জানা যায়, শনিবার বিকালে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর স্কুল মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এ সময় কৌশিকের নেতৃত্বে পেরুল থেকে একটি মিছিল সমাবেশস্থলের দিকে রওনা দেয়। সমাবেশস্থলের কাছাকাছি বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে পৌঁছানোর পর ঘুরে পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু। তিনি বলেন, কৌশিকের স্মরণে কর্মী- সমাবেশের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

/এএম/ 
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের