নিখোঁজের ১৮ দিন পর সাংবাদিকের ছেলের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ১৯:৩৬আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯:৩৬

চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের ১৮ দিন পর মো. রিমন হোসেন জনি নামে এক কলেজছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শ‌নিবার (২০ নভেম্বর) বিকালে সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিমন হোসেন (১৮) দৈনিক ইত্তেফাক পত্রিকার শাহরাস্তি উপজেলা সংবাদদাতা জসিম উদ্দিনের বড় ছেলে।

সাংবাদিক জসিম উদ্দিন জানান, ১৮ দিন ধরে নিখোঁজ ছিল তার বড় ছেলে রিমন হোসেন। সে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ২ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ ছিল। শনিবার বিকালে বাড়ির পাশের ডোবায় লাশ ভেসে ওঠে। পরনের জামা-কাপড় দেখে ছেলেকে শনাক্ত করেন জসিম উদ্দিন।

শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান বলেন, কলেজছাত্র নিখোঁজের ঘটনায় তার বাবা ১৮ নভেম্বর থানায় জিডি করেছেন। খবর পেয়ে বিকালে বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের