চাঁদাবাজি করতে গিয়ে বাখরাবাদ গ্যাসের ৪ কর্মচারী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ১৭:২৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭:৩৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় চাঁদাবাজির মামলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চার কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার মনিপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা। শনিবার মধ্যরাতে তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেন ভুক্তভোগী প্রবাসী তাজুল ইসলাম। 

গ্রেফতারকৃতরা হলেন—বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের টেকনিশিয়ান শাহ আলম (৫৫), অফিস সহায়ক রবিউল হোসেন (২৮), প্লান্ট অপারেটর শফিকুর রহমান (৫০) ও গাড়িচালক আইয়ুব আলী (২৫)।

স্থানীয়রা জানায়, শনিবার বিকাল ৪টায় বাখরাবাদ গ্যাসের ছয় জন কর্মচারী মনিপুর গ্রামের তাজুল ইসলামের বাড়িতে যান। গ্যাস লাইন অবৈধ বলে কেটে দেওয়ার হুমকি দেন তারা। পরে পাঁচ হাজার টাকা দাবি করেন। এ সময় তাজুল বাড়িতে ছিলেন না। তার মা তাদেরকে তিন হাজার টাকা দেন। বাড়ি ফিরে বিস্তারিত শোনেন তাজুল। 

এ সময় পাশের বাড়িতে শোরগোল শুনতে পান তিনি। সেখান থেকেও চাঁদা আদায় করেন ওই ব্যক্তিরা। বিষয়টি কৌশলে বুড়িচং থানা পুলিশকে জানায় স্থানীয়রা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পেয়ে চার জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সাড়ে পাঁচ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও একটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে চাঁদাবাজির অভিযোগের সত্যতা মিলেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের সচিব খোরশেদ আলম জানান, ‘এ বিষয়ে আমি জানি না। এটা অ্যাডমিনের লোকজন বলতে পারেন।’

এ বিষয়ে জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও পাওয়া যায়নি।

তবে মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, চাঁদাবাজির অভিযোগে চার জন গ্রেফতারের বিষয়টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জানেন।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম