রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী পলাতক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১৯:৫৬আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৯:৫৬

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে খালেদা বেগম (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২২ নভেম্বর) বিকালে বালুখালীর ১৪ নম্বর ক্যাম্পের সি-ব্লক থেকে লাশ উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। ঘটনার পর থেকে তার স্বামী হাফেজ আহমেদ (৩০) পলাতক।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এপিবিএন জানায়, সোমবার বিকালে ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পে পারিবারিক কলহের জেরে হাফেজ ও খালেদার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে গলাকেটে হত্যা করেন হাফেজ। সেখানেই খালেদার মৃত্যু হয়।

কক্সবাজার-৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খালেদার সতিন নুর হাসিনা (২২) এবং হাফেজের ভগ্নিপতি মোহাম্মদ আলীকে (৩৫) আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের