রাঙামাটিতে একসঙ্গে ৮ নেতাকর্মীকে বহিষ্কার করলো আ.লীগ

রাঙামাটি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ২২:৩৫আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২২:৩৫

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় আট নেতাকর্মীকে পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাওয়াল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সই করা পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ্বনাথ চৌধুরী ও মংচিং চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক হাওলাদার ও কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অংচাইনু মারমা, সাধারণ সম্পাদক সুরেজ তংচঙ্গ্যা। এছাড়া সংগঠন থেকে অব্যাহতি পেলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী।

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ হবে। আদোমং মারমাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঞোমং মারমা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় এর আগে তাকেও বহিষ্কার করেছে ক্ষমতাসীন দলটি। এবার আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের আরও আট নেতা পদ হারালেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের