কচুয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

চাঁদপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১০:৫২আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১:০৬

চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-সাচার-গৌরিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা ভিক্টরিয়া কলেজের মার্স্টাসের শিক্ষার্থী উর্মি মজুমদার ও রিফাত হোসেন। অপরজন চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র সাদ্দাম হোসেন। তাদের সবার বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী সাদ্দাম হোসেন ও রিফাত প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অপর তিন জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মজুমদারের মৃত্যু হয়। অপর দুই জনের মধ্যে ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অটোরিকশা চালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, কচুয়া থেকে হাজীগঞ্জ যাওয়ার পথে কড়ইয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন মারা যান। স্থানীয়দের সহযোগিতায় আহত কয়েকজনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে নিহত দুই জনের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

ওসি জানান, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।

/টিটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের