চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে আরও ৩৭৯ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ নভেম্বর ২০২১, ১৫:৪০আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫:৪০

সপ্তম দফায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৩৭৯ জনকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে তাদেরকে ভাসানচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৩২ জন পুরুষ, ৯৮ জন নারী ও ১৪৯ জন শিশু রয়েছে।

জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাসানচরে প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম। এ নিয়ে এখন পর্যন্ত সাত দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৮৭৯ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে। এর আগে ছয় দফায় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়।

গত মঙ্গলবার রাতে ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের টেকনাফ থেকে প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী প্রত্যাবাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে বুধবার সকালে বাসে চট্টগ্রাম নিয়ে আসা হয়। সেখান থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে রোহিঙ্গাদের ভাসানচর নেওয়া হচ্ছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগের ও তখনকার মিলিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে বসবাস করছে। ওই বছরের নভেম্বরে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।

সরকারি তথ্য অনুযায়ী, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে তিন হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

/এসএইচ/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী