বাসে কলেজছাত্রীকে যৌন হয়রানি, চালকের সহকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২১, ১৭:০৬আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৭:০৬

চট্টগ্রামে বাসের ভেতরে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চালকের সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির।

গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ আরাফাত। নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার (২৪ নভেম্বর) মির্জারপুল এলাকা থেকে তিন নম্বর রুটের একটি বাসে করে প্রবর্তক মোড় যাওয়ার সময় গ্রেফতার আরাফাত ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। ভাড়া রেখে বাকি টাকা ফেরত দেওয়ার সময় আরাফাত ওই ছাত্রীকে তার মোবাইল নম্বরসহ একটি চিরকুট ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওই ছাত্রীর শরীরে হাত দেওয়ারও চেষ্টা করেন।’

তিনি আরও বলেন, ‘ওই ছাত্রী পুলিশকে বিষয়টি জানান। এরপর তার সহপাঠীরা কৌশলে বাসচালকের সহকারীকে ফোন করে প্রবর্তক মোড় এলাকায় নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে হাজির তাকে গ্রেফতার করে। পরে ওই ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক