গোলা ভেঙে ধান খাওয়ায় হাতির বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ নভেম্বর ২০২১, ১৭:১০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭:১৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গোলা ভেঙে ধান খাওয়ায় হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক কৃষক। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের কৃষক নিপুল কুমার সেন বোয়ালখালী থানায় জিডি করেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বাংলা ট্রিবিউনকে বলেন, পাহাড় থেকে মাঝে মাঝে বন্য হাতি লোকালয়ে এসে ফসলের ক্ষয়ক্ষতি করে। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতি প্রবেশ করে। এ সময় ওই লাকার কৃষক নিপুল কুমারের গোলা ভেঙে সব ধান খেয়ে ফেলে। পরে লোকজন হাতিগুলোকে এলাকা থেকে তাড়িয়ে দেয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বাংলা ট্রিবিউনকে জানান, গোলা ভেঙে প্রায় ১৫০ আড়ি (এক আড়ি সমান ১০ কেজি) ধান খাওয়ার অভিযোগ এনে হাতির বিরুদ্ধে জিডি করেছেন ওই ‍কৃষক।

/এসএইচ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের