সিনহা হত্যা মামলা: দ্বিতীয় দিনেও শেষ হয়নি তদন্ত কর্মকর্তার জেরা

কক্সবাজার প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৮:১৬

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অষ্টম দফার দ্বিতীয় দিনে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়নি। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় জেরা অসমাপ্ত রেখে মামলার বিচারিক কার্যক্রম মূলতবি ঘোষণা করেন আদালত।

সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে দ্বিতীয় দিনের মতো জেরা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।

সারাদিন বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলামকে জেরা করেন। গতকাল সোমবার তদন্ত কর্মকর্তার জেরা অসমাপ্ত ছিল। বুধবারও (১ ডিসেম্বর) তাকে জেরা করবেন রানা দাশ গুপ্ত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী মামলার খাইরুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত  কর্মকর্তাকে ধীরে-সুস্থে জেরা করছেন। বুধবার সকালে আবারও অসমাপ্ত জেরা শুরু করা হবে। এর আগে এই মামলায় আদালতে ৬৪ জন সাক্ষ্য দিয়েছেন। এএসপি খাইরুল ইসলাম মামলার ৬৫ তম সাক্ষী দিচ্ছেন। 

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি