গৃহবধূর চোখ-মুখ বেঁধে ধানক্ষেতে নিয়ে নির্যাতন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৭:৪৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭:৪৯

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্বামী পরিচয়ে ঘরে ঢুকে চোখ-মুখ বেঁধে তুলে ধানক্ষেতে নিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে ভুক্তভোগীকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভুক্তভোগী জানান, রাত ৩টার দিকে হঠাৎ একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার স্বামীর পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে চোখ-মুখ বেঁধে ফেলে। পরে তাকে বাড়ির পাশে একটি ধানক্ষেতে নিয়ে মারধর করে। তার স্বামী ঘটনার সময় মেঘনা নদীতে মাছ শিকারে ছিলেন। সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ধানক্ষেত থেকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গৃহবধূর চিকিৎসা চলছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের