বিমানের ধাক্কায় গরুর মৃত্যু, ৪ আনসার প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৮:২৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:২৯

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের ধাক্কায় গরুর মৃত্যুর ঘটনায় চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার আগে রানওয়ের আশপাশে চরা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি প্লেনের ডানায় ধাক্কা লাগে। এতে গরু দুটি মারা যায়। তবে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী।

ওই বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ফ্লাইট নং- BG 434, Boeing) রানওয়ে ১৭নং ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানদিকের ডানায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।

/এফআর/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের