রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪৭ ভরি সোনা উদ্ধার, গ্রেফতার ৩

টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ২১:৫৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১:৫৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৪৭ ভরি স্বর্ণালংকার, আট হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএনের সদস্যরা। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উখিয়ার বালুখালী পানবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- উখিয়া ৯নং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রিস (১৯), মো. সেলিম (১৮) ও সুরা খাতুন (৩৫) ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, উখিয়া পানবাজার এলাকায় ক্যাম্পের একটি ঘরে মাদক চালান মজুতের খবরে পুলিশের একটি দল মো. ইদ্রিসের বাড়িতে অভিযান পরিচালনা করে। এতে বাড়িতে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তার স্বীকারোক্তি মতে ক্যাম্প ১০-এর বাসিন্দা মো. সেলিমের বাড়ি অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে তিনটি সোনার বার, চারটি আংটিসহ ৪৭ ভরি স্বর্ণালংকার ও মাদক বিক্রির টাকা ৫৬ হাজার টাকাসহ সেলিম এবং তার মা সুরা খাতুনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম