রাতে নারী কনস্টেবলকে কক্ষে ডাকায় এসআই প্রত্যাহার

সিলেট প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৫:৫২আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৫:৫৪

ছুটিতে থাকা নারী কনস্টেবলকে নিজ অফিস কক্ষে ডাকায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সেই সঙ্গে ওই কনস্টেবলের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রদীপকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

প্রদীপ কুমার দাসের কার্যালয়ে যাওয়া নারী কনস্টেবল ছয় দিনের ছুটিতে ছিলেন। তিনি এখানে কীভাবে গেলেন এবং ওখানে আসলে কী হয়েছে সব তদন্ত করে দেখা হচ্ছে। 

জানা গেছে, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে বুধবার (১ ডিসেম্বর) রাতে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে তার কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা আসেন। এ সময় আলো জ্বালালে দুই জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন তারা।

/এসএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী