পাবজি খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের ‘আত্মহত্যা’

কুমিল্লা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ১৮:০৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮:০৪

কুমিল্লায় মোবাইলে পাবজি খেলতে না দেওয়ায় শুভ মজুমদার নামে এক কিশোর ‘আত্মহত্যা’ করেছে। শনিবার (০৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

শুভ মজুমদার (১২) ওই এলাকার চমক টেইলার্সের মালিক মলয় মজুমদারের ছেলে ও কুমিল্লা মডার্ন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের মোবাইলে পাবজি গেম খেলতো শুভ। পড়ালেখার সময় নষ্ট হওয়ায় তার মা মোবাইল দিতে চাইতো না। রবিবার দুপুরে মায়ের কাছে মোবাইল চায়। কিন্তু মা মোবাইল না দেওয়ায় ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করে। কিছুক্ষণ পর ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্বজনরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার উল আজিম বলেন, ‘ওই ছাত্র আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের