শাহ আমানতে পিসিআর ল্যাব বসাচ্ছে ৪ প্রতিষ্ঠান, লাগবে না ফি

চট্টগ্রাম সংবাদদাতা
০৭ ডিসেম্বর ২০২১, ২১:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:৪৩

করোনাভাইরাস পরীক্ষায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের জন্য অনুমতি পেয়েছে চারটি প্রতিষ্ঠান। রবিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে চার প্রতিষ্ঠানকে দ্রুত সেখানে ল্যাব স্থাপনের অনুমতি দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট, ল্যাব এইড ধানমন্ডি, কুমিল্লার লাকসামের মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড ও চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘রবিবার চারটি চিঠি ইস্যু করা হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানগুলো তাদের ল্যাব স্থাপনসহ যাবতীয় কাজ শুরু করবে।’

গত ১৬ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) সভাপতিত্বে শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ভিত্তিতে বিদেশগামী যাত্রীদের করোনা শনাক্তে র‌্যাপিড পিসিআর/আরটি পিসিআর ল্যাব স্থাপনের উদ্দেশে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ল্যাব স্থাপনে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যাচাই-বাছাই করে একটি খসড়া তালিকা তৈরি করা হয়। মোট ১৭ প্রতিষ্ঠানের আবেদনপত্র যাচাই-বাছাই করে খসড়া তালিকা প্রস্তুত করা হয়।

জানা গেছে, ল্যাব স্থাপনে প্রতিষ্ঠানগুলোর ১০ থেকে ১৪ দিন লাগতে পারে। অনুমতি পাওয়ার পর পিসিআর পরীক্ষার জন্য এক হাজার ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিশোধ করবে।

ডা. হাসান শাহরিয়ার কবীর আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টেস্টের জন্য কোনও ফি আদায় না করার জন্য বলা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের