পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৯

অভিযান চালিয়ে কক্সবাজারের মহেশখালীতে শফি আলম ওরফে টোনাইয়া (৩৫) নামের এক আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার শফি ফকিরজুম পাড়ার মৃত বদিউল আলমের পুত্র। 

অভিযানে নেতৃত্ব দেওয়া মহেশখালী-কুতুবদিয়ার এএসপি জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ফকিরজুমপাড়ার ভান্ডারজিরি নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি মো. আবদুল জানান, আটকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম