অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে প্রাণ গেলো চালকের

কুমিল্লা সংবাদদাতা
০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৩০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৩০

কুমিল্লার বুড়িচং উপজেলায় অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে ফাহিম ভূঁইয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার বুড়িচং-রাজাপুর সড়কের হরিপুর এলাকার কালা সেতু নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ফাহিম উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের কালাম ভূঁইয়ার ছেলে। তিনি পাঁচোড়া স্কুলের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, সকালে অটোরিকশায় এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে বুড়িচং সদরে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসেন ফাহিম। বাড়ি ফেরার পথে হরিপুর কালা সেতু নামক স্থানে চাদর পেঁচিয়ে অটোরিকশাসহ খালে পড়ে যান। প্রত্যক্ষদর্শী অজিফা বেগমসহ কয়েকজন উদ্ধার করে বুড়িচং সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাম ভূঁইয়া জানান, আমাদের অভাবের সংসার। অটোরিকশা চালিয়ে নিজের খরজ চালাতো। পাশাপাশি সংসারেও সহযোগিতা করতো। সকালে চাদর গায়ে অটোরিকশা নিয়ে বেরিয়েছিল। আমার ছেলে আর ফিরবে না।’

বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, চাকার সঙ্গে গায়ের চাদর জড়িয়ে রাস্তার পাশে খালে পড়ে ফাহিমের মৃত্যু হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল আহত
চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানের কারণে ফেরিঘাটে বাস ডুবেছে: সেতুমন্ত্রী
রাজধানীর শ্যামপুরে ভ্যান উল্টে চালক নিহত 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম