চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের টিকাদান শুরু

চট্টগ্রাম সংবাদদাতা
০৯ ডিসেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:২২

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৮০০ বন্দিকে টিকা দেওয়া হবে।

কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী। 

ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, আজ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদে টিকা দেওয়া শুরু হয়েছে।পর্যায়ক্রমে সাত হাজার ৮৭৫ বন্দিকে দেওয়া হবে। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার জন্য তাদের নিবন্ধন করতে হয়নি। নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও যাদের এনআইডি আছে তার নম্বর রেখে টিকা দেওয়া হচ্ছে।

এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি কার্ড দেওয়া হচ্ছে। যদি কেউ এক ডোজ টিকা নিয়ে জামিনে বের হয়, সে কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে। আমরা চাই যেকোনও প্রক্রিয়ায় সবাই টিকার আওতায় আসুক।

কারাবন্দি নুরুল আলম স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, কারাগারে থাকার কারণে এতদিন টিকা নিতে পারিনি। স্বাস্থ্য বিভাগের আন্তরিকতায় অত্যন্ত সুন্দর পরিবেশে নিতে পেরেছি।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের