আন্দোলন করে লাভ হবে না, বিএনপিকে হানিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪৫

খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেছেন, ‘আন্দোলন করে কোনও লাভ হবে না। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফ চেয়ে আবেদন করতে হবে। রাষ্ট্রপতি তার দণ্ড মওকুফ করলে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। এ ছাড়া কোনও বিকল্প পথ খোলা নেই।’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। তবে তিনি বাংলাদেশের আইনে একজন সাজাপ্রাপ্ত আসামি। তারপরও তাকে জেলখানায় সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রী তার হাতে থাকা ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে খালেদা জিয়াকে জেলখানার বাইরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তিনি (খালেদা) এখন বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসক ছাড়া ওই হাসপাতালের কোনও চিকিৎসক আজ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হবে, এমনটি বলেননি। আবার বিএনপির পক্ষ থেকেও সুনির্দিষ্টভাবে কোন দেশে নিয়ে তাকে চিকিৎসা করাবে, সেটি বলছে না। তারা খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে প্রতিদিন প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলন করছে।’

‘প্রধানমন্ত্রী কোনও অন্যায় পছন্দ করেন না’ উল্লেখ করে হানিফ আরও বলেন, ‘ডা. মুরাদের বিষয়ে যখনই তিনি শুনেছেন, তখনই ব্যবস্থা নিয়েছেন। ইতোমধ্যে তাকে মন্ত্রিত্ব থেকে ও জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পরবর্তী নীতি নির্ধারণী সভায় তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের