মাহবুবউল আলম হানিফের প্রত্যাশা

‘জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে’

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৪, ১৮:১৫ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৮:২০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জাতীয় সংসদের বিরোধী দল প্রসঙ্গে বলেছেন, ‘আমরা যতটুকু জানি, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি আছে। ইতোমধ্যে বিরোধী দল হিসেবে তারা নিজেদের দাবি করছে। আমরাও আশা করি, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

রবিবার (২১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া মোহিনী মিলস মাঠে রহিমা-আফছার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

বিএনপি প্রসঙ্গে এ সময় হানিফ বলেন, ‘এখন বিএনপির রাজনীতি হারিয়ে গেছে। তাদের ভুল সিদ্ধান্ত, ভুল রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন, রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। নির্বাচন হয়ে গেছে, সরকার গঠনও হয়েছে। সরকারের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন তারা হতাশার মধ্যে আছে। এই হতাশার কারণেই তারা মাঝে-মধ্যে প্রলাপ বকছে। তারা এখন প্রলাপের মধ্যেই আছে, আরও কিছুদিন প্রলাপের মধ্যে থাকতে হবে তাদের।’

তিনি বলেন, ‘একটি স্বাধীন সার্বভৌম দেশে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে কি না হবে তা সেই দেশের জনগণ নির্ধারণ করে। বাংলাদেশের জনগণ উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন করেছে, এবং তারা অংশ নিয়েছে। বাংলাদেশের জনগণের কাছে নির্বাচন ইতোমধ্যেই গ্রহণযোগ্যতা পেয়েছে। সেটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিলক্ষিত হয়েছে। অতএব এই নির্বাচন নিয়ে আর নতুন করে কোনও কথা বলে হয়তো কেউ মানসিক শান্তি পেতে পারে। তাতে কোনও লাভ নেই।’

নির্বাচন পরবর্তী দলের সাংগঠনিক অবস্থা নিয়ে হানিফ বলেন, ‘এবারে জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু উন্মুক্ত করা ছিল, সে কারণে আওয়ামী লীগের ভেতর থেকে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এই নির্বাচনের কারণে আমাদের দলের মধ্যে কিছুটা হলেও হয়তো একটু বিশৃঙ্খলা আছে বা কিছুটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সেটি আমরা নিরসন করার উদ্যোগ নিয়েছি ইতোমধ্যেই। এ বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই বিভিন্ন জেলা পর্যায়ে সাংগঠনিক সফরের মাধ্যমে, কর্মিসভার মাধ্যমে এই দ্বন্দ্বগুলো দ্রুত নিরসন করা সম্ভব হবে। আর উপজেলা নির্বাচন নিয়ে আমাদের দলের চিন্তাভাবনা আছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হবো।’

এ সময় উপস্থিত ছিলেন– জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সহসভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
‘শুধু আওয়ামী লীগ করার কারণে যেন বিচার না হয়’
কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক