জোড়া খুনের মামলায় ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জোড়া খুনের মামলায় জিল্লুর রহমান নামের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোরে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিল্লুর রহমান উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিন বছর আগে জোড়া খুনের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান, ২০১৮ সালের জোড়া খুনের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন চেয়ারম্যান জিল্লুর রহমান। বৃহস্পতিবার ভোরে কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই সময় থানাকান্দি গ্রামের মিলন সরদার হত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাউসার মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া (৫৫) ও তার চাচাতো ভাই দুলাল মিয়া (৬০) প্রতিপক্ষের হাতে খুন হন। ওই ঘটনায় নিহত জয়নালের ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ঘটনার পর ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। সম্প্রতি ওই মামলায় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম