অসামাজিক কার্যকলাপ: ১০ জনকে ৩০০ টাকা করে জরিমানা

চট্টগ্রাম সংবাদদাতা
১০ ডিসেম্বর ২০২১, ২২:২০আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ২২:৩৫

ভয়ংকর আসামির মতো দড়ি বেঁধে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ১০ জনকে চট্টগ্রাম আদালতে নিয়ে গেছে পাঁচলাইশ থানা পুলিশ। তবে শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে ওই ১০ জনকে ৩০০ টাকা করে জরিমানা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত।

এর আগে, বৃহস্পতিবার রাতে অসামাজিক কার্যকলাপের দায়ে নাছিরাবাদের একটি বাড়ি থেকে স্থানীয় ছাত্রলীগ নেতা আবদুল আল আহাদ, তার পাঁচ সহযোগী ও চার তরুণীকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম আদালত পুলিশের জিআরও এসআই মোহাম্মদ খালেদ বাংলা ট্রিবিউনকে জানান, নাছিরাবাদ হাউজিংয়ে অনৈতিক কাজের অভিযোগে পাঁচলাইশ থানার নন-জিআর মামলায় (৭৬/২১) ১০ জনকে আদালতে হাজির করা হয়। তারা নিজেদের দোষ স্বীকার করলে আদালত প্রত্যেককে ৩০০ টাকা জরিমানা অনাদায়ে দুই দিনের কারাদণ্ড দেন।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অসামাজিক কাজের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তারা কী ধরনের অপরাধ করেছে সেটা আদালত নির্ধারণ করার দায়িত্ব আদালতের। আমরা নিরাপত্তার কথা ভেবে ও আসামিরা যাতে পালাতে না পারে সেজন্য হ্যান্ডকাপ লাগিয়ে সবাইকে দড়িতে বাঁধা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী