চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বাজারে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত মুহাম্মদ ইয়াছিন প্রকাশ বাচা মিয়ার (১৭) মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়াছিন ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর ৪ নম্বর ওয়ার্ডের মাহফুজ আলমের ছেলে।
ভূজপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, রবিবার (১২ ডিসেম্বর) রাতে দুর্ঘটনায় আহত কিশোর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রবিবার রাত ১০টার দিকে কাজিরহাট বাজারের দক্ষিণে বাইপাস রাস্তার মাথা এলাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইয়াছিন, রাজ্জাক ও মজিদ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।









