জঙ্গি সন্দেহে তরুণ গ্রেফতার

চট্টগ্রাম সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০২১, ২০:৫৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২০:৫৫

চট্টগ্রামের লোহাগাড়া থানার দরবেশহাট এলাকা থেকে জঙ্গি সন্দেহে সাজ্জাদ হোসেন শাকিল (২১) নামে এক তরুণকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে দরবেশহাট বাজারের নিউ দরবেশীয়া কম্পিউটার অ্যান্ড ডিজিটাল স্টুডিও থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার সাজ্জাদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। সে লোহাগড়ার সরকারপাড়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, সোমবার বিকালে ঢাকা থেকে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল লোহাগাড়া ওই স্টুডিওতে অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, তিনটি সিমকার্ড, একটি ল্যাপটপ, উগ্রবাদী বই এবং বিভিন্ন উগ্রবাদী কনটেন্টসহ ২৭ পৃষ্ঠা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সর্কেলের সহকারী পুলিশ সুপার শিবলী নোমান বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে অ্যান্টি টেরোরিজম ইউনিটের এক এসআই বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, গ্রেফতার সাজ্জাদ ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও ভীতি, দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছিলেন। অনলাইনে এ সংক্রান্ত প্রচার-প্রচারণাও চালিয়ে আসছিলেন। তিনি আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের জন্য চারটি ফেসবুক আইডি ব্যবহার করছেন। তিনি ও তার সহযোগীরা জিহাদের জন্য অপরাপর সদস্যদের প্রশিক্ষণ, নতুন সদস্য সংগ্রহের বিষয়ে উদ্বুদ্ধ করতেন।

লোহাগড়া থানার ওসি জাকের হোসেন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুরো বিষয়টি অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা দেখছেন। আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন।’

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম