জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ৪৩ জলদস্যু আটক

চট্টগ্রাম সংবাদদাতা
১৫ ডিসেম্বর ২০২১, ১৫:৪০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫:৪০

বঙ্গোপসাগরের টেকনাফ থেকে অস্ত্রসহ ৪৩ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে বঙ্গোপসাগরের টেকনাফ থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে তাদের আটক করা হলেও বুধবার কোস্ট গার্ডের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা লাভিনডা নামের একটি বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

কোস্ট গার্ড পূর্বাঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাগরে একটি বড় বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।’

আটকদের নাম পরিচয় জানাতে পারেননি পূর্বাঞ্চলের তিনি। ডাকাতরা সবাই চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার বাসিন্দা জানিয়েছেন তিনি। জব্দ করা মালামাল এবং আটকদের পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের