লরির ধাক্কায় প্রাণ গেলো ছাত্রলীগ নেতার

চট্টগ্রাম সংবাদদাতা
১৭ ডিসেম্বর ২০২১, ১০:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১০:৫৯

চট্টগ্রামে মোটরসাইকেলে লরির ধাক্কায় আরিফ হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এতে সাঈদ হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরের বন্দর থানার কাস্টমস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আরিফ নগরের মধ্যম গোসাইলডাঙ্গা বড়বাড়ির এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক। সাঈদ হোসেন ফকিরহাট গোসাইলডাঙ্গার কাউছার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাস্টমস এলাকার পাঁচ নম্বর গেট ব্রিজের ওপর মোটরসাইকেলে লরি ধাক্কা দিলে দুই জন আহত হয়। 

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে রাত ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে আরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম