১৭ হাজার টাকাসহ ভোটকেন্দ্রে, কারাগারে পোলিং এজেন্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ১২:৩২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১২:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতর থেকে টাকাসহ হাবিবুল বাশার (৩৮) নামে এক পোলিং এজেন্টকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১৭ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাবিবুল বাশার ওই এলাকার মানিক মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান ভূইয়ার এজেন্ট।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহিন জানান, কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে মোবাইল ফোনে কথা বলছিলেন বাশার। এ সময় তাকে বাধা দেওয়া হয়। কিন্তু তিনি কথা বলেই যাচ্ছিল। পরে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তার দেহ তল্লাশি করেন। এ সময় পকেটে থাকা একটি খামের মধ্যে ১৭ হাজার টাকা পাওয়া যায়। টাকার উৎস ও রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে কোনও সদুত্তর দিতে পারেনি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইফতেখার হোসেন সিদ্দিক বলেন, কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনে কথা বলছিলেন বাশার। তার আচরণ ভালো ছিল না। পরে পুলিশ এসে আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, অর্থসহ আটক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী